ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দিনে বন্ধ ফেরি, রাতে শুধু পণ্যবাহী যানবাহন পারাপার

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘরমুখী মানুষের ঢল থামাতে এবং করোনা সংক্রমণ রোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। আজ শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে দিনের বেলা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু রাতে পণ্যবাহী যানবাহন পারাপারে ফেরি ব্যবহৃত হবে। শুক্রবার (৭ মে) রাতে পরিচালনাকারী সংস্থা বিআইডব্লিউটিসি থেকে এ তথ্য জানানো হয়েছে।


জানা গেছে, আন্তঃজেলা বাস, লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ব্যক্তিগত বাহন ব্যবহার করে স্বাস্থ্যবিধি না মেনে মানুষ ফেরি পার হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি বিআইডব্লিউটিসিকে জানানো হলে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে লাশবাহী গাড়িসহ বিশেষ প্রয়োজনে পারাপারের ব্যবস্থা থাকবে।এর আগে শুক্রবার সকাল থেকেই দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাপ্তাহিক ছুটি দিনে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকটা বেড়ে যায়।


ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। ভোর থেকে এ নৌ-রুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়।


পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। যানবাহন ও যাত্রীর চাপ থাকায় ৬টি ছোট ফেরির পাশাপাশি ৪টি বড় ফেরি পারাপারে নিয়োজিত রাখে ঘাট কর্তৃপক্ষ। সরকারে নিষেধাজ্ঞা থাকার পরও ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছেন যাত্রীরা।

ads
ads
ads

Our Facebook Page

↑